এক,
বাংলার প্রমিথিউস স্বদেশের মাটিতে ফিরলেন বীরবেসে,সর্ঘের কাছ থেকে একটুকরো অগ্নিস্ফুলিঙ্গ দ্বার করে
চির অন্ধকারে নিমজ্জিত তার প্রিয় স্বজাতির জন্যে
আলোরবর্তিকা হয়ে আসলেন তিনি।
আমরা তার নাম দিয়েছি স্বাধিনতা।
আমাদের রক্তে কেনা সেই অলিক স্বাধিনতা
পুর্নতা পেল তার আগমনে।
সূভ নববর্ষ! সূভ নববর্ষ! তোমাকে জানাই সূস্বাগতম!
তোমার সাথে সাথে আজ থেকে শুরু হয়েছে, আমাদের
জাতির পিতার ও জন্ম শতবর্ষ---!
The Father of nations Birthday Century.
সূভ নববর্ষ কিংবা Happy new Yare,আমি তোমাকে
বলতে পারি নিদ্বিধায়, কিন্তু সূভ জন্ম শতবর্ষ কিংবা Happy
Birthday Century বলতে পারছিনা জাতির পিতাকে, বিবেক আমায়
বাধা দিচ্ছে।কেমন যেন একটা অপরাধ বোধ কাজ করছে আমার মাথায় মুন্ডে।
জীবিত থাকতে তিনি বলতেন--
আমার জন্ম দিবস-ই-কী?
আবার মৃর্ত্যু দিবস-ই-বা কী?
জীবিত থাকতে তার প্রিয় জাতিকে
বলে দিয়ে গেছেন,তাবিত জীবনের পথেয় পাথেয় দিকনির্দেশনা।
কিন্তু!আমরা বামনের জাতি তাঁর একটি কথাও বুঝতে পারিনি,
তাঁর নকসাকদমে,
এক কদমও চলতে পারিনী।
আমরা বামনের দল,নি:কৃষ্ট কদাকার বামনের দল!
পাকিরা তুচ্চতাচ্ছিল্য করে আমাদেরকে বলতো চুতিয়ার জাত!
সত্যিই কি আমরা অবিবেচক অকৃজ্ঞ জাতি?
মরনে কি করে বুঝব তাঁর শব্দহীন বুকের ভাষা?
মরণে তো তিনি হয়ে গেছেন এক শ্বাসত স্বত্বা!
ঘাতকের বুলেটে যখন তাঁর কমল বুকটা ঝাঁঝড়া হয়ে গিয়েছিল,
এটমিক পাওয়ারসম গর্জনীন তার তর্জনী যখন খসে পড়ে গেল
স্বাধিনতার সিঁড়িতে।গুলির শব্দে যখন তার পোষা পাখি গুলি
চটপট করছিল বন্দি খাঁচায়। আকাশে বাতাসে তখন হয়তো চিতকার
দিচ্ছিল চিল শকুন ঈগলের দল,তার শরিরের তাজা রক্ত গড়িয়ে গড়িয়ে যখন
পড়ছিল বিশ্বাস ঘাতক মাটিতে,তিনি তখন পাইপ হাতে হয়তো বিড় বিড় করে বলছিলেন,না আমি সেদিন মিথ্যে বলেছিলাম, তোরা আজো মানুষ হতে পারিসনি।তোরা সত্যিই চুতিয়া, কদাকার বামন মিরজাফরের জাতি।
কে জানে তিনি কি বলেছেন?
হয়তো বিশ্বাসঘাতক জাতিকে ক্ষমাও করে দিয়েছেন।জীবনে তো তিনি স্বদেশের মাটি থেকে পোঁছে গিয়েছেন
বিশ্বের কোনে কোনে,জগতের শোষিত মানুষের মনেপ্রাণে।
স্বমহিমায় তিনি নিজেই হয়ে উঠেছিলেন অখন্ড বিশ্ব,
মরনে তো তিনি পোঁছে গেলেন আসমান থেকে সাত আসমানে,
ঐ গ্যালাক্সির ছায়া পথ ধরে যেতে যেতে তিনি পোঁছেছেন
আকাশ গঙ্গায়, পদ্মা মেঘনা যমুনায়, টেকনাপ থেকে তেতুলিয়ায়
সাড়ে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের সোনার বাংলায়,মিশে গেছেন
প্রতিটি জীবনির্জিবের অন্তরাত্মায়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন